নিজস্ব প্রতিনিধি
কুমিল্লা জেলার মুরাদ নগর থানার ১১ নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়ার সহযোগী ফজর আলীর বিরুদ্ধে জোরপূর্বক হিন্দু নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।
অভিযোগ মতে জানা যায়। ভুক্তভোগী নারী পিতার বাড়ি বাহেরচর পাঁচকিত্তা গ্রামে বেড়াতে আসলে রাতে গৃহের দরজা ভেঙে
১১নং দক্ষিন রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পিএস হিসেবে পরিচিত ফজর আলী
ঐ নারীকে ধর্ষন করে।
ভুক্ত ভোগী নারী বাদী হয়ে মুরাদ নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তথ্য অনুসন্ধানে জানাযায় আওয়ামী লীগ নেতা ও
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানঃ গোলাম কিবরিয়া খোকন এর ছত্র ছায়ায় এলাকায় চুরি, ডাকাতি, জুয়া ও মাদক ব্যবসা করে আসছে একটি চক্র।
হিন্দু নারীকে ধর্ষন কারী ফজর আলী ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন এক সাথে ইয়াবা ও ফেনসিডিল সেবন করে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এছাড়া এলকার সুন্দরী মেয়ে ও নারীদের সু- কৌশলে ফজর আলী ম্যানেজ করে চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনের সাথে অনৈতিক কাজে বাধ্য করে।
এই অভিযোগ সম্পর্কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোন মতামত জানা সম্ভব হয়নি