নিজস্ব প্রতিনিধি
সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট আবু নাছির বলেছেন- আমার অফিসের দরজা সবার জন্য খোলা, আমি এখানে বসেছি মানুষের সেবা দিতে, কোন মানুষ যেনো আমার অফিসের স্টাফ দ্বারা হয়রানির শিকার না হয়। আমি সবাইকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব সেবা গ্রহিতাদের সেবা প্রদান করার জন্য।
গতকাল সোমবার (২৩) নভেম্বর জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার একান্ত আলাপ কালে তিনি এ কথা বলে।
১ নং সাচার ইউনিয়ন রাগদৈল গ্রামের অধিবাসী জাবিনা খান এবং ৪নং মডেল পালাখাল ইউনিয়ন পরিষদের সফিবাদ গ্রামের কুহিনূর আক্তার নিজের সমস্যার বিষয় ম্যাজিস্ট্রেট আবু নাছির এর অফিসে সরাসরি কথা বলছেন।
- তাদের কথা শুনে সাথে সাথে সমস্যা সমাধান করে দেন ম্যাজিস্ট্রেট আবু নাছির।
জাবিনা ও কুহিনূর আক্তার মত শত শত মানুষের সমস্যার কথা শুনেন প্রতিদিন ম্যাজিস্ট্রেট আবু নাছির।
জাবিনা খান বলেন- আমাদের স্যার খুবই ভালো মানুষ, স্যার নিজে কথা শুনে এবং সরাসরি আমাদের সাথে কথা বলে সমস্যা সমাধান করে দিছে।
আগেও পারিবারিক জায়গার ঝামেলায় এই অফিসে এসেছি । তবে এই স্যারের মত অন্য স্যার দেখিনা।
স্যারের জন্য দোয়া রইলো।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) কচুয়া আবু নাছির বলেন- কচুয়া বাসীর প্রতি আমার আহ্বান রইলো সময় মত, জায়গা জমির খাজনা পরিশোধ করবেন।