নিজস্ব প্রতিনিধি
কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির পরিচালক, কচুয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি, কচুয়া সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও বর্তমান ছাত্রদলের সভাপতি প্রার্থী ইমাম হাসানের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা পরিষদ সংলগ্ন জামে মসজিদ ও বিভিন্ন মাদ্রাসার আঙ্গিনায় বিভিন্ন ফলজ ও বনজের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারকেল গাছের ছাড়া রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কচুয়া উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী।
এসময় কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম,পৌর যুবদলের যুগ্ম
সাধারণ সম্পাদক সুমন খান,যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খলিল, সাংগঠনিক সম্পাদক শহিদ উল্লাহ, ওয়ার্ড যুবদলের সভাপতি ইউসুফ আলী,যুবদল নেতা ইব্রাহিম খান, ও ছাত্রদল নেতা বোরহান উদ্দিনসহ আরো অনেকে।
কচুয়া পৌরসভা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইমাম হাসান জানান, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ও বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি বেশি তাদের ও নারকেল গাছের ছাড়া রোপন করতে হবে, সকলের প্রতি অনুরোধ বর্তমান বর্ষা মৌসুম চলছে তাই বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ এড়াতে খোলা জায়গা ও জলাশয় এড়িয়ে চলা, এবং বজ্রপাতের সময় পাকা বাড়ির ভেতরে আশ্রয় নিবেন,এছাড়াও, ধাতব বস্তু স্পর্শ করা বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা থেকে বিরত থাকুন।