নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় খেলাফত মজলিসের (ইসহাক)কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চাঁদপুর-১ কচুয়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী কাজী আছাদ উল্লাহ সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুরে কচুয়ার হযরত আয়শা সিদ্দিকা ( রা:) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা আমার জনপ্রিয়তায় ঈর্শ্বাহ্নিত হয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়ের করে। আমি দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর তদন্তকারী কর্মকর্তা আমার কোন প্রকার সম্পৃক্ততা না পাওয়ায় বিজ্ঞ আদালতে আমাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করলে বিজ্ঞ আদালত আমাকে মামলা থেকে অব্যাহতি দেন। আমার সম্মানহানি ও রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এ মামলা দায়ের করেছে।
এ সময় খেলাফত মজলিস (ইসহাক) কুমিল্লা উত্তর জেলা কমিটির আমীর মাওলানা আহমেদ আলী কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন সা'দি, কচুয়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার ফরহাদ,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনি