নিজস্ব প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক আজ এস্তোনিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী Mr. Sven Mikser এর সাথে তাঁর রাজধানীর তাল্লিনস্থ অফিসে বৈঠক করেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়া উভয় দেশের রয়েছে জাতিকে ডিজিটাল করার দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, আমাদের জানগণ স্মার্ট এবং রয়েছে নতুন নতুন প্রযুক্তি গ্রহণের সক্ষমতা। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা তথা ডিজিটাল জাতি গঠনে কার্যকরি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরদেশের আইটি সেক্টর কে শক্তিশালী করত বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ের উপর গুররুত্বারোপ করেন।